১০০ টি মজার বাংলা ধাঁধা । জিনিয়াসদের জন্য পারলে উত্তর দিন ।

১০০ টি মজার বাংলা ধাঁধা | Mogoj Dholai Dhadha

Bangla dhadha
উপর থেকে এলো পাখি সাদা কাপড় পরে । ভোজনে বসলে পাখি মাছ ধরে মারে ।
উত্তরটি হবে বক ।

এমন একটা গাই , তাকে আমারা যা দেই তাই খায়, পানি দিলে মারা যায় ।
উত্তরটি হবে আগুন ।

উড়তে পেখম বীর, ময়ূর সে নয় । মানুষ খায় গরু খায়, বাঘ সে নয় ।
উত্তরটি হবে মশা ।

উঠান টন টন, ঘণ্টায় বাড়ি । কোন ছাগলের মুখে দাঁড়ি ।
উত্তরটি হবে রশুন ।

আট পা, ষোল হাটু, বসে থাকে বীর বাঁটু, শূন্যে পেতে জাল,শিকার ধরে সর্বকাল ।
উত্তরটি হবে মাকড়সা ।

আপনার যার সাথে বিয়ে হবে তার চরিত্র কেমন হবে । সে মানুষ হিসেবে কেমন হবে দেখুন " Click me


আকাশে আছি বাতাশে আছি নাহি পৃথিবীতে । চাঁদ আর তারায় আছি, নাহি কিন্তু সূর্যতে ।
উত্তরটি হবে আঁধার ।

আগ কেটে বাগ কেটে রুপিলাম চারা,ফল নেই, ফুল নেই, শুধু লতায় ভরা ।
উত্তরটি হবে পান ।

আট পায়ে চলি আমি, চার পায়ে বসি । কুমির নই, বাঘ তো নই, কিন্তু আস্ত মানুষ গিলি ।
উত্তরটি হবে পালকি ।

আট চালা ঘড় তার, একটিই খুঁটি ঘড় বন্ধ করতে হলে তার টিপতে হয় টুটি ।
উত্তরটি হবে ছাতা ।

থুথু দিয়ে সোজা করে ফুটোয় ঠেলে ঢুকায়, ছেলেরা একবারে ঢুকায় আর বুড়োরা অনেক বারে ঢুকায় ।
উত্তরটি হবে শুইসুতা ঢুকানো ।

১০০০ কঠিন ধাঁধা পেতে এখানে যেতে পারেন। " Mogoj dholai dhadha "

Comments

  1. আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি পোস্ট পোস্ট দেয়ার জন্য।

    ReplyDelete

Post a Comment